আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি,
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: নৌবাহিনী প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে উপকূলীয় এলাকাজুড়ে সব বাহিনী ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। উপকূলীয় ও দ্বীপাঞ্চলের প্রতিটি ভোটার যেন নিরাপদ বোধ করেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

এডমিরাল এম. নাজমুল হাসান জানান, নির্বাচনকে ঘিরে ভোলার চরফ্যাশন ও ভোলা সদরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ সময় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলোকে নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটকেন্দ্র সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের প্রস্তুতি, নিরাপত্তা কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরো পড়ুন...  হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে

নৌবাহিনী প্রধান আরও বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এ উৎসবে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনিয়মের সুযোগ দেওয়া হবে না। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন—এ বিষয়টি নিশ্চিত করতেই আমাদের এই প্রস্তুতি।”

নৌবাহিনী সূত্র জানায়, উপকূল ও দ্বীপাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর একাধিক জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা যায়।

মতবিনিময় সভায় ভোলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং সমন্বিতভাবে কাজ করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন থানার ওসি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভোলাসহ উপকূলীয় এলাকাগুলোতে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০