এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি নিয়ে এককভাবে ভোটের মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের সমর্থন নিয়ে হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে এই তিনটি দাবি পূরণ হয়নি। বরং দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে সেখানে কুখ্যাত ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল ইসলামের পক্ষে একটি শক্তিশালী ভোট বাক্স তৈরি করতে। কিছু রাজনৈতিক দল মাঠে এলেও তারা প্রকৃত অর্থে ইসলামের পক্ষে অবস্থান নেয়নি। জামায়াতে ইসলামীকে সমালোচনা করে তিনি বলেন, তাদের এক হিন্দু প্রার্থী সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছে—জামায়াত শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, দেশের পরিচালনায় ইসলামের প্রাধান্য থাকবে এবং দ্ব্যর্থহীনভাবে ইসলামী আইন বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন...  শ্রীপুরে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

মুফতী রেজাউল করীম বলেন, দেশের অসংখ্য উলামা থাকলেও ইসলামি আইন বাস্তবায়নের পরিবর্তে পাশ্চাত্য-বিরোধী নিয়ম-কানুন চাপিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমাদের নৈতিক দুর্বলতা এপস্টেইন কেলেঙ্কারির মাধ্যমে প্রকাশ পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের নৈতিকভাবে পচা সিস্টেম কার্যকর হতে দেবে না।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে ক্ষমতার লোভে একটি দল ঐক্য ভেঙে বেরিয়ে গেছে। জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন, “জামায়াতের মতো এত বড় শূয়োর এবং মিথ্যাবাদী দল আর নেই।”

মুফতী রেজাউল করীম আরও বলেন, “আমরা একা মাঠে নামলেও একা নই। আল্লাহ, দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী জনগণ আমাদের সঙ্গে আছেন। হাতপাখার পক্ষে ভোট দিতে মানুষ অপেক্ষা করছে।”

জনসভায় ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করানো হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আশরাফ আলী আকন। এছাড়া ঝালকাঠি-২ আসনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী বক্তব্য রাখেন।

জনসভায় জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। বিপুল সংখ্যক দলের নেতাকর্মী ও সমর্থক এই সভায় অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০