এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি-
১১ জানুয়ারি ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়া প্রেসক্লাবে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

কাঠালিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ঝালকাঠি-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হক।
কাঠালিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ঝালকাঠি-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হক। | ছবি : দৈনিক ইতিহাস

ঝালকাঠি-১ (কাঠালিয়া–রাজাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক কাঠালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ইস্যু, নির্বাচন ও গণভোট প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেছেন।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে ড. ফয়জুল হক তার বক্তব্য উপস্থাপন করেন এবং পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

ড. ফয়জুল হক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইনসাফ ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, “আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা। কে কোন ধর্ম বা বর্ণের মানুষ—তা বিবেচ্য নয়। সকল নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামির আদর্শ।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামি দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চায়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে ব্যবহার করা এবং আইনের শাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন জামায়াত প্রার্থী।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

সংবাদ সম্মেলনে তিনি আসন্ন গণভোট প্রসঙ্গে বলেন, গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে দেশবাসীকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ড. ফয়জুল হক বলেন, জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের সকল নাগরিকের অধিকার রক্ষায় দলটি আপসহীন থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, নির্বাচন পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাজাবুর রহমান এবং কাঠালিয়া সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. ফয়জুল হক এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০