উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
১৪ জানুয়ারি ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়ায় অবৈধ ইটভাটা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

কালিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
কালিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান | ছবি: দৈনিক ইতিহাস

নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ ও সরকারি বিধি-বিধান বাস্তবায়নের লক্ষ্যে কালিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত অনুমোদনহীন টি এম বি ব্রিকস ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাটাটির যাবতীয় কার্যক্রম পরিচালনার উপকরণ ধ্বংস করা হয় এবং ভাটার মালিকপক্ষকে অর্থদণ্ড প্রদান করা হয়।

কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট আইন অনুযায়ী ইটভাটাটি অনুমোদনহীনভাবে পরিচালিত হওয়ায় ভাটার কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে কালিয়া উপজেলা ভূমি অফিসের ১০ জন কর্মচারী, ২ জন নায়েব, কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং কালিয়া থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার দায়িত্ব পালন করেন। অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো পড়ুন...  রাতের আঁধারেও মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

জরিমানা আদায়, মুচলেকা গ্রহণসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পেশকারি দায়িত্বে সম্পন্ন করেন কালিয়া উপজেলা ভূমি অফিসের নাজির শেখ বাবুল হোসেন।

এ বিষয়ে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, “কালিয়া উপজেলায় যেসব ইটভাটা সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশের ক্ষতি করে ও নিয়ম না মেনে কেউ ইট প্রস্তুত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, অবৈধ ইটভাটার কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এসব বিবেচনায় সরকার অবৈধ ইটভাটা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তির কথা তুলে ধরেন। তারা নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও কালিয়া উপজেলায় অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০