মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)-
১৯ জানুয়ারি ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুলিয়ারচরে “ভোটের গাড়ির” কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসিন খন্দকার স্বাগত বক্তব্য দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর কাশিমনগর এফ. ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম এবং লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান হাসাইনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি’র চীপ ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন, ডিপিএইচই’র উপ-পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী, শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ-৩: ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা মিছিল

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে জনসচেতনতা ও নির্বাচনি আমেজ তৈরি করতে এই ভোটের গাড়ির প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই প্রচার কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০