মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় একটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় শহীদ সাটুহল কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপির জনপ্রিয় নেতা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, ডা. ময়েজ উদ্দিন, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি শামীম আহমেদ, অ্যাডভোকেট ফরিদ আহমেদ জনি সহ জেলা ও পৌরস্তরের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন প্রদানের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সকল নেতাকর্মীকে ব্যক্তিগত ও দলীয় বিভেদ ভুলে একত্র হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতের সকল স্থানীয় নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমানুল্লাহ আমান। একই সঙ্গে উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন নেতাকর্মীদের মধ্যে সংহতি ও ঐক্য বৃদ্ধি করে এবং দলের প্রতি উৎসাহ বৃদ্ধি করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের দোয়া ও ইফতার মাহফিল দলীয় ঐক্য ও সহযোগিতাকে আরও দৃঢ় করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০