মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস

মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)”–এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৮ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুরে সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। এতে শীতকালীন পেঁয়াজ, রসুন, আদা, বিনা হলুদ ও বারি পেঁয়াজ–১ জাতের উৎপাদন কৌশল ও সম্প্রসারণ বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মাঠ দিবস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের কৃষি দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, মসলা ফসল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন খরচ কমবে, ফলন বাড়বে এবং কৃষকরা আর্থিকভাবে আরও লাভবান হবেন। তিনি কৃষকদের গবেষণালব্ধ জাত ও সুপারিশকৃত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানান।

আরো পড়ুন...  সুন্দরপুরে জেএসডি প্রার্থী সুমনের ব্যাপক গণসংযোগ

শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটি ও জলবায়ু মসলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিতভাবে উন্নত জাতের চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

কারিগরি আলোচনা সভায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসলা চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন ও সঠিক সার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারী কৃষক নাসিরুল ইসলাম তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উন্নত জাতের মসলা চাষ করে তিনি আগের তুলনায় ভালো ফলন ও লাভ পেয়েছেন।

মাঠ দিবস ও আলোচনা সভায় প্রায় ১৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা প্রদর্শনী প্লট পরিদর্শনের মাধ্যমে উন্নত জাতের মসলার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের কার্যক্রম তাদের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী করে তুলছে এবং ভবিষ্যতে তারা এসব পদ্ধতি নিজ নিজ জমিতে প্রয়োগ করতে চান।

আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মসলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যেই এ ধরনের মাঠ দিবস ও প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০