মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে।

১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্রদের ওপর তৎকালীন পাকিস্তানি পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। ভাষা শহীদদের সেই ত্যাগের স্মৃতিকে অম্লান রাখতেই প্রতিবছর ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো পড়ুন...  ক্যান্সারে আক্রান্ত খুবির প্রাক্তন শিক্ষার্থী মুজাহিদ, জীবন বাঁচাতে চায় সাহায্য

এরপর একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, সড়ক ও জনপদ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা বিচার বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিআরটিএ, জেলা কারাগার, সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নবাবগঞ্জ সরকারি কলেজ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সমগ্র আয়োজনজুড়ে ছিল শোকের আবহ ও শ্রদ্ধার আবেগ। ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জবাসী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০