স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চোটের যন্ত্রণায় অবসরের কথাও ভেবেছিলেন নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

গুরুতর চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করতে গিয়ে একপর্যায়ে ফুটবল ছাড়ার কথাও ভেবেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তাঁর বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র।

সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি জানান, বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেইমার। গত মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোট নিয়েই সান্তোসের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে গত ২২ ডিসেম্বর তাঁর বাঁ হাঁটুতে ছোট অস্ত্রোপচার করা হয়।

নেইমারের বাবা বলেন, চোটের খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পরই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তাঁর ছেলে। তিনি বলেন,
“আমি ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম—কেমন আছিস? তখন ও বলল, ‘আমি আর পারছি না বাবা। অপারেশন করব, কিন্তু সত্যি বলতে কী, জানি না আদৌ সবকিছু চালিয়ে যাওয়া ঠিক হবে কিনা।’”

সে সময় নেইমারের বয়স ছিল ৩৩ বছর। বাবার ভাষ্য অনুযায়ী, তখন প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে ফুটবল থেকে সরে দাঁড়াবেন তিনি।

তবে বাবা হিসেবে তিনি ছেলেকে দুটি বিষয়ের ওপর মনোযোগ দিতে বলেন—সমালোচনার জবাব মাঠে ফিরে দেওয়া এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন আঁকড়ে ধরা। তিনি বলেন,
“আমি ওকে বলেছি, যদি অপারেশন করিয়ে সুস্থ হয়ে ফিরতে চাস, আমি তোর পাশে আছি।”

আরো পড়ুন...  হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে নেইমার এসিএল ও মেনিস্কাস—দুটোতেই গুরুতর চোট পান। সেই থেকে দীর্ঘ সময় ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি।

নেইমারের বাবা আরও জানান, অপারেশনের আগের দিন সকালে অনুশীলনে বল মারার সময় হঠাৎ করেই আত্মবিশ্বাস ফিরে পান তাঁর ছেলে।
“ও তখন বলল—‘আমি পারব।’ এরপর ম্যাচে নেমে গোল করল। গোলের পর আমার দিকে তাকিয়ে বলল, ‘আমি শেষ পর্যন্ত যাব।’”

২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফেরার পর ব্রাজিলিয়ান সিরি আ-তে অর্ধেকেরও কম ম্যাচ খেললেও নেইমারের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটটি লিগ গোল করেন তিনি, যার চারটি আসে মৌসুমের শেষ দিকের ম্যাচগুলোতে—যা দলকে অবনমন থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখে।

চিকিৎসকদের আশা, চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন নেইমার। উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা—১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল এবং খেলেছেন তিনটি বিশ্বকাপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০