মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি-
১৭ জানুয়ারি ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে স্কুল–মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও স্কুল ও মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় পাইলগাঁও ব্রজনাথ (বিএন) উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সাধারণ সম্পাদক নাসের আল আমিনের সভাপতিত্বে এবং ইমন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট অর্গানাইজার মাওলানা বাহা উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের শিক্ষা সম্পাদক আবদুল হান্নান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজম উদ্দিন, ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ট্রাস্টি আজাদ আহমদ খান রিপন, পাইলগাঁও বিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, হাড়গ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আলিম উদ্দিন, আব্দুর রহমান জুয়েল, মুক্তাদির হোসেন টিটুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের পক্ষ থেকে পাইলগাঁও ইউনিয়নের ৯টি মাদরাসা, ৪টি উচ্চবিদ্যালয়, ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি মহিলা মাদরাসার মোট ১৮৮ জন মেধাবী শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আরো পড়ুন...  ঈদে কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়

শিক্ষাবৃত্তির আওতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ২ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেড় হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা নগদ অর্থের পাশাপাশি প্রশংসাপত্র প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০