এইচএম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়

পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

গত শুক্রবার কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া মাঠে এই জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট সাতটি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে সকাল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী দর্শকরা। নারী, শিশু ও যুবকদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে মুখর ও প্রাণচঞ্চল।

প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে মো. জালাল আকনের ঘোড়া এবং তৃতীয় স্থান লাভ করে মো. সিরাজ শিকদারের ঘোড়া। বিজয়ীদের দক্ষতা ও ঘোড়ার গতির প্রদর্শনী দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মো. আইউব আলী এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্য অতিথিরা। এ সময় তারা বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন...  কাঠালিয়ায় জমি দখলের অভিযোগ

ঘোড়দৌঁড়কে কেন্দ্র করে মাঠের চারপাশে বসে ছোটখাটো মেলা। সেখানে বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টান্ন, স্থানীয় খাবারসহ নানা পণ্যের দোকান বসে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই মেলায় ঘুরে আনন্দ উপভোগ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, চান্দের হাট গ্রামের যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এবং নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতেই এ আয়োজন।

স্থানীয়দের মতে, এ ধরনের ঘোড়দৌঁড় শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিবছর নিয়মিতভাবে এ আয়োজন করা হলে এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০