জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা–সেন্টমার্টিনগামী বাসে টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

রহস্যজনক মৃত্যু

ঢাকা থেকে কক্সবাজার হয়ে সেন্টমার্টিনগামী একটি গ্রিন লাইন বাসে এক টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে বাসটি কক্সবাজার শহরে পৌঁছালে ভেতরে ওই যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধারণা করা হলেও নিহত যাত্রীর কাছ থেকে কোনো ব্যাগ কিংবা মোবাইল ফোন না পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। এতে মৃত্যুর ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে; বরং পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনাও হতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। একটি মোবাইল নম্বর পাওয়া গেলেও সেটি বন্ধ ছিল। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কলকলিয়া ইউনিয়নে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০