মো: শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেঁতুলঝোড়ায় আমানের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা

ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণা চালিয়েছে ছাত্রদল। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লোগান, লিফলেট বিতরণ ও গণসংযোগে পুরো এলাকায় সৃষ্টি হয় আলাদা এক প্রাণবন্ত পরিবেশ, যা স্থানীয়দের দৃষ্টি কেড়ে নেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান চাচার নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ রাসেলের নেতৃত্বে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আমান উল্লাহ আমানের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

লিফলেট বিতরণ শেষে ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল তেঁতুলঝোড়া ইউনিয়নে অবস্থিত আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রচারণা ক্যাম্প অফিসে উপস্থিত হন। সেখানে তিনি স্লোগান দেন— “ভোট দিব কিসে? মার্কা আছে!”। তার স্লোগানের জবাবে আশপাশে অবস্থান করা শিশুরা একযোগে বলে ওঠে— “ধানের শীষে!”। মুহূর্তেই এই স্লোগান ঘিরে পুরো এলাকায় এক ধরনের আনন্দঘন ও উৎসবমুখর আবহ তৈরি হয়।

এরপর শিশুদের সঙ্গে নিয়ে নূর মোহাম্মদ রাসেল ধারাবাহিকভাবে স্লোগান দিতে থাকেন— “ভোট দিব কিসে? ধানের শীষে” এবং “১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।” শিশুদের কণ্ঠে স্লোগান ও তাদের সরল উচ্ছ্বাসে প্রচারণা ক্যাম্প এলাকায় সৃষ্টি হয় ভিন্নমাত্রার উদ্দীপনা। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি পথচারী ও আশপাশের মানুষজনও এই দৃশ্য উপভোগ করেন এবং অনেকেই স্বতঃস্ফূর্তভাবে স্লোগানে অংশ নেন।

আরো পড়ুন...  বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এ সময় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন, “ঢাকা-২ আসনে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমান উল্লাহ আমানের বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই।”

প্রচারকালে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে আমান উল্লাহ আমানের পক্ষে ইতোমধ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, তরুণ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণা দিন দিন আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভোটের দিন তেঁতুলঝোড়া ইউনিয়নসহ পুরো ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান বিপুল ভোটে বিজয়ী হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০