মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

১১নং মরিচা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ‘ধানের শীষ’ প্রতীকধারী প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে নাগরগঞ্জ স্কুল মাঠে আসতে শুরু করেন। বিকেল গড়াতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্লোগান, ব্যানার-ফেস্টুন ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জনসভাকে ঘিরে স্থানীয় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল ইসলাম। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  একদিনে ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, “এই দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে কাজ করবে।

তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

জনসভায় বীরগঞ্জ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে পুরো নাগরগঞ্জ স্কুল মাঠ এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এ জনসভা বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০