মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাড়িপাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি পুনর্গঠন
মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি পুনর্গঠন | ছবি : দৈনিক ইতিহাস

মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা শাখার সভাপতি অসুস্থ্যতাজনিত কারণে জেলা কমিটির সহ-সভাপতি ও সদ্য সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহারকারী ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলামকে সভাপতি পদে অধিষ্ঠিত করা হয়েছে।

জেলা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জোন দায়িত্বশীল জনাব মো: সিরাজুল ইসলাম। জেলা সাধারণ সম্পাদক ডা. মাওলানা শামসুজ্জামান স্বপদে বহাল রয়েছেন।

পুনর্গঠিত কমিটিতে জেলা বায়তুল মাল সম্পাদক জনাব মাওলানা আলমগীর হোসাইনকে জেলা সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা মো: সাইফুল ইসলামকে জেলা বায়তুল মাল সম্পাদক করা হয়েছে। মোট ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

উক্ত সভায় মহম্মদপুর উপজেলা খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা ইমরান হোসাইন। এছাড়া শ্রীপুর, শালিখা ও মাগুরা সদর উপজেলা কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম।

আরো পড়ুন...  ভোটে বিএনপি এলে ফ্যামিলি ও কৃষক কার্ড চালু করা হবে: এবিএম মোশাররফ

জোন প্রধান ও নির্বাচক জনাব মো: সিরাজুল ইসলাম বলেন, ২০২৫–২০২৬ সেশনের জন্য গত বছর ১১ জানুয়ারি মাগুরা জেলা কমিটি গঠন করা হয়েছিল। বিশেষ কারণে ওই কমিটির কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এই কমিটির মেয়াদ ২০২৬ সালের শেষ নাগাদ পর্যন্ত চলবে।

প্রধান অতিথি চলমান নির্বাচনে ১০ দলীয় জোটের মাগুরা-০১ ও মাগুরা-০২ আসনের প্রার্থী যথাক্রমে আব্দুল মতিন ও এমবি বাকেরের দাড়িপাল্লার পক্ষে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জেলা কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন। সভা সভাপতির বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০