বাদশা আলমগীর, কুড়িগ্রাম প্রতিনিধি-
১৪ জানুয়ারি ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধরলা ব্রিজের পাশে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়, ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, নজরুল ইসলাম তার ছেলে সহ মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন। এ সময় তারামন বিবি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং নজরুল ইসলাম ট্রাকের নিচে পড়ে যান। এরপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় তার সঙ্গে থাকা ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরো পড়ুন...  রুমিন ফারহানা: এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি

দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে যায়। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, তারামন বিবি মোড় ও ধরলা ব্রিজ সংলগ্ন এলাকা একটি ব্যস্ত সড়ক। এখানে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা এ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ, গতিরোধক ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

নিহত নজরুল ইসলামের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন সাবেক সেনাসদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০