নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে তিন ট্রলারে জলদস্যু হামলা, গুলিবিদ্ধসহ আহত ১১ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া তিনটি ফিশিং ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনায় এক মাঝি গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। হামলাকারীরা ট্রলারে থাকা জ্বালানি তেল, মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার গভীর সমুদ্রের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ মনি মাঝির (৫৮) অবস্থা গুরুতর। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে। তিনি স্থানীয় জসিম কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে কর্মরত ছিলেন। হামলার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মাঝিরা জানান, মাছ ধরার সময় মো. জসিম কোম্পানি, মো. হেফাজ কোম্পানি ও মো. কাশেম কোম্পানির মালিকানাধীন তিনটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। এ সময় দস্যুরা মাঝিদের মারধর করে এবং ট্রলারে থাকা জ্বালানি তেল, জালসহ প্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে যায়।

হামলার সময় দস্যুরা নিজেদের বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয় বলে মাঝিরা জানান।

আরো পড়ুন...  নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিশু নিহত

হামলার শিকার একটি ট্রলার মঙ্গলবার রাত ১২টার দিকে উপকূলে ফিরে আসে। অন্য দুটি ট্রলার বুধবার বিকেল নাগাদ আনোয়ারা উপকূলে পৌঁছায়।

স্থানীয় ইউপি সদস্য জানান, তিনটি ট্রলার দস্যুদের হামলার শিকার হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ কয়েকজন মাঝি মারধরের শিকার হন।

বার-আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বলেন, ঘটনাটি কক্সবাজার জেলার গভীর সমুদ্রে ঘটেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন এবং আহতদের সঙ্গে কথা বলেছেন।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০