মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
২১ জানুয়ারি ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে সেলিমের ঘোড়া প্রতীক

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে সেলিমের ঘোড়া প্রতীক
বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে সেলিমের ঘোড়া প্রতীক | ছবি: দৈনিক ইতিহাস

বাগেরহাট জেলার চারটি আসনে মোট ২৩ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছারসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতীক বরাদ্দে জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম। তিনি বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনে ঘোড়া প্রতীক গ্রহণ করেছেন।

বাগেরহাট-১ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ঘোড়া প্রতীক পান। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ফুটবল প্রতীক পেয়েছেন।

বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনেও এম এ এইচ সেলিম একইভাবে ঘোড়া প্রতীক গ্রহণ করেন। এ দুই আসনে দলীয় প্রার্থীরাও তাদের প্রতিক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় জ্বালানি নিতে পাম্পে ভিড়

বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এ্যাডভোকেট আতিয়ার রহমান তাদের দলীয় প্রতিক পেয়েছেন।

বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) থেকে মোঃ হাবিবুর রহমান মাস্টার তাদের নিজ নিজ প্রতিক বরাদ্দ পান।

বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতিক গ্রহণ করেন। এছাড়া বিএনপির সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জেএসডির মোঃ আঃ লতিফ খান এবং জাতীয় পার্টি-জেপি’র সাজন কুমার মিস্ত্রি তাদের দলীয় প্রতিক পেয়ে নির্বাচন-প্রচারণা শুরু করবেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের পর বাগেরহাটে ২৩ জন বৈধ প্রার্থী ছিলেন। আজকের প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে গেছে। সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে।”

এভাবে প্রতীক বরাদ্দের মাধ্যমে বাগেরহাটের চারটি আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী দিনগুলোতে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে জনসভা, গণসংযোগ ও কর্মসূচি বাড়িয়ে ভোটারদের কাছে পৌঁছানোর কাজ শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০