মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় জ্বালানি নিতে পাম্পে ভিড়

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জ্বালানি সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় একমাত্র পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার নলডাঙ্গা পৌর বাজার এলাকায় অবস্থিত প্রপান ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেলের পর থেকেই মোটরসাইকেল চালকরা একের পর এক পাম্পে এসে লাইনে দাঁড়াচ্ছেন। পাম্পের সামনে কয়েক শ মিটার দীর্ঘ সারি তৈরি হয়। অনেকেই বেশ কিছু সময় অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন। পাম্প কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক মোটরসাইকেলকে সর্বোচ্চ দুই লিটার করে পেট্রোল অথবা অকটেন দিচ্ছেন।

স্থানীয় কয়েকজন মোটরসাইকেল চালক জানান, সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হতে পারে—এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই কারণে অনেকেই আগেভাগে জ্বালানি সংগ্রহ করে রাখার চেষ্টা করছেন।

একজন মোটরসাইকেল চালক বলেন, “শুনছি সামনে জ্বালানির সংকট হতে পারে। তাই আগে থেকেই একটু পেট্রোল নিয়ে রাখছি, যেন হঠাৎ সমস্যা হলে বিপদে না পড়তে হয়।”

আরো পড়ুন...  মানুষের সেবাই রাজনীতির লক্ষ্য : অধ্যাপক ইউনুস আলী

প্রপান ফিলিং স্টেশনের দায়িত্বশীলরা জানান, বর্তমানে পেট্রোল ও অকটেন সরবরাহ থাকলেও ডিজেলের মজুদ তুলনামূলক কম। ফলে ডিজেলের চাহিদা থাকলেও সব গ্রাহককে চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সীমিত পরিমাণে জ্বালানি বিতরণ করছেন।

পাম্প কর্তৃপক্ষ আরও জানান, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তবে কেউ যদি প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করতে চান, তাহলে সাময়িকভাবে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য জ্বালানি সংকটের গুঞ্জনের কারণে মানুষ আগেভাগে জ্বালানি সংগ্রহে ঝুঁকছেন। তবে তারা মনে করেন, এ বিষয়ে সঠিক তথ্য প্রচার করা হলে অযথা আতঙ্ক কমে আসবে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সংকটের ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০