মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
১০ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় নারীকে কুপিয়ে জখম ও লুটের অভিযোগ, তদন্তে গাফিলতির দাবি সংবাদ সম্মেলনে

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা, স্বর্ণালংকার লুট, শ্লীলতাহানি এবং মামলা তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের বাসিন্দা মুর্শিদা আক্তার রেনুকা।

রোববার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মুর্শিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন তার বাবা ইজ্জত আলী, স্বামী মনিরুজ্জামান মনির, বোন নুরুন্নাহার, ভাই শাহ আলম, চাচা গোলাম হোসেন, দুলাভাই আলিম হোসেনসহ পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে তিনি জানান, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২৪ সালের ১৩ মার্চ দুপুরে তার পিত্রালয়ে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। সে সময় প্রতিপক্ষের লোকজন বাড়িতে চলমান রান্নাঘর মেরামতের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলায় অংশ নেন শিওরদাহ গ্রামের ইসমাইল হোসেন গাজী, ইমরান হোসেন সরদার, আজিজুর রহমান রিপন, হাসেম আলী সরদার, সুমন কবীর, মিন্টু সরদার, সাকিব হোসেন, তানজিম হাসানসহ আরও কয়েকজন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ৬ আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে শ্লীলতাহানির শিকারও হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন...  ইয়াসমিন নিলার বিরুদ্ধে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সাতদিন চিকিৎসাধীন ছিলেন বলে জানান।

ঘটনার পর ঝিকরগাছা আমলী আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি জি.আর-৪৬/২৫ নম্বরে রুজু হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মুর্শিদা আক্তার অভিযোগ করেন, মামলার তদন্তে প্রকৃত ঘটনা প্রতিফলিত হয়নি এবং প্রভাবশালী কয়েকজন আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ইসমাইল হোসেন, সাকিব হোসেন, রিপন, তানজিম ও সুমনকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তারা জানতে পেরেছেন।

তিনি আরও দাবি করেন, এক আসামি আদালত থেকে জামিন না নিয়েই সৌদি আরবে চলে গেছেন। এছাড়া ইসমাইল হোসেন ও তার ছেলে সাকিব জামিন নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে জামিনে থাকা আসামিরা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুলিশ তাদের আটক করছে না বলেও অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন...  যশোরে দুই নারী মাদক কারবারি আটক

এসময় তিনি প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে মামলার পুনঃতদন্ত, সব আসামির বিরুদ্ধে নিরপেক্ষ চার্জশিট দাখিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সনদ প্রদানে গাফিলতির অভিযোগও তুলে ধরেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০