তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২৫ জুন ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেবলছড়া সীমান্ত দিয়ে এক শিশুসহ ৬ নারীকে বাংলাদেশে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের বকশিটিলা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী নারীদের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের একটি কারাগারে প্রায় ২৫ দিন আটক থাকার পর ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে ঠেলে দেয়।

স্থানীয় এক যুবক জানান, তিনি তাদের দেখতে পেয়ে আটকে রাখেন এবং পরে স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করেন। তবে থানা থেকে এ বিষয়ে কিছু করার সুযোগ নেই বলে জানানো হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে স্থানীয় ইউপি সদস্য তাদের একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন।

এ বিষয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি জানার আগেই স্থানীয় লোকজন তাদের ছেড়ে দেয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পুশইনের শিকার নারীরা বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি সাভার এলাকায়।

আরো পড়ুন...  মাগুরায় বিজ্ঞান মেলার উদ্বোধন

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া-বকশিটিলা সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ সাতজন বাংলাদেশে প্রবেশের তথ্য তারা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে জানতে পারেন।

এদিকে পুশইনের খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু স্থানীয়রা বিজিবিকে অবহিত না করেই তাদের ছেড়ে দেয়। পরে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০