চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ও কুমিল্লার সাবেক পুলিশ সুপার নাজির আহমেদ খান নিজ বাসায় পড়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় সরকারি বাসভবনের বাথরুমে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাথরুমে হোঁচট খেয়ে পড়ে গেলে তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে এবং পা ভেঙে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত ঘটনা। এর সঙ্গে অন্য কোনো কারণ বা নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
মন্তব্য করুন