আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
৬ মার্চ ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে ‘প্রজেক্ট রাইজ’-এর উদ্যোগে ৮০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দাউদি বোহরা সম্প্রদায়। তাদের বৈশ্বিক জনকল্যাণমূলক উদ্যোগ ‘প্রজেক্ট রাইজ’ (Project Rise)-এর আওতায় বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৮০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় আলীকদম উপজেলার মাংতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দাউদি বোহরা সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা পরম শ্রদ্ধেয় সৈয়দনা মুফাদ্দল সাইফুদ্দীন (তউশ)-এর নির্দেশনায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। রমজান মাসের সংযম, সহমর্মিতা ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলোর ইফতার ও সাহরির প্রয়োজন মেটাতে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারের জন্য একটি করে খাদ্য প্যাকেজ প্রস্তুত করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল চাল ৭ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি এবং আলু ২ কেজিসহ মোট প্রায় ১৪ কেজি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসব খাদ্যসামগ্রী একটি পরিবারের রমজান মাসের মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরো পড়ুন...  রোজার ফজিলত ও গুরুত্ব নিয়ে বিশ্লেষণ

‘প্রজেক্ট রাইজ’ দাউদি বোহরা প্রতিনিধি সাইফ উদ্দিন জালালী জানান, ‘প্রজেক্ট রাইজ’ মূলত মানবকল্যাণমূলক একটি বৈশ্বিক উদ্যোগ, যার লক্ষ্য ক্ষুধামুক্ত সমাজ গড়ে তোলা, সুস্বাস্থ্য নিশ্চিত করা, শিক্ষার প্রসার এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখা। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে অনেক পরিবার রয়েছে যারা নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে নানা ধরনের সংকটে পড়েন। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় ‘প্রজেক্ট রাইজ’-এর আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে অসহায় ও দুস্থ মানুষের জন্য চিকিৎসাসেবা প্রদান, দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ, এতিমখানায় সহায়তা প্রদান, খাদ্যসামগ্রী বিতরণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে রিংওয়েল স্থাপনের মতো কাজ চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলে অনেক সময় মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করাও কঠিন হয়ে পড়ে। এমন সময় এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় সহমর্মিতা ও স্বস্তির বার্তা নিয়ে আসে।

দাউদি বোহরা প্রতিনিধিরা জানান, সমাজের কোনো মানুষ যেন অনাহারে না থাকে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন নিরাপদ পানি ও চিকিৎসাসেবার সুযোগ পায়—এই লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই তাদের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০