বান্দরবান প্রতিনিধি
৮ মে ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে প্রাথমিক শিক্ষায় চরম অব্যবস্থাপনা: তিন স্কুলে শিক্ষক অনুপস্থিত, চলছে ‘বর্গা শিক্ষক’ নির্ভর পাঠদান

বান্দরবানের আলীকদম উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক অনুপস্থিতি, অস্থায়ী (বর্গা) শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।

অভিযোগ রয়েছে, উপজেলার কুরুকপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাংলাই দাংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক উপস্থিত থাকেন না। অনেক সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক না থাকলেও কাগজপত্র ও নামমাত্র কার্যক্রম চালাতে একজন অস্থায়ী (বর্গা) শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে এলেও শ্রেণি কার্যক্রম কার্যত বন্ধ থাকে। শিশুরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাড়ি ফিরে যায়। এতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

এক অভিভাবক অভিযোগ করে বলেন, পাঁচজন শিক্ষক থাকলেও নিয়মিত কেউই ক্লাস নেন না। শিক্ষার পরিবেশ না থাকায় বিদ্যালয়গুলো এখন শুধু নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আরেক স্থানীয় বাসিন্দা জানান, বছরের পর বছর শিক্ষকরা অনিয়মিতভাবে আসেন। কখনো দুই-তিন মাস পর একদিন এসে থাকেন, আবার চলে যান। ফলে শিশুদের লেখাপড়া সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরো পড়ুন...  ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

জানা গেছে, ২০১০ সালে ইউএনডিপি’র অর্থায়নে এবং পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলো স্থাপন করা হয়। পরে ২০১৭ সালে এসব বিদ্যালয় জাতীয়করণ করা হয়। তবে জাতীয়করণের পরও শিক্ষক নিয়োগ ও উপস্থিতি নিয়ে অনিয়মের অভিযোগ থেমে নেই।

স্থানীয়দের দাবি, নিয়োগের সময় অনিয়ম ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে অযোগ্য ব্যক্তিরা শিক্ষক হিসেবে দায়িত্ব পান, যার প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রমে।

এ বিষয়ে এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছু স্কুলে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান নিয়মিত চলে, বাকিগুলো কার্যত অচল। তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রশাসনের কিছু পর্যায়ে অনিয়মের বিষয়টি জানা থাকলেও ব্যবস্থা নেওয়া হয় না।

খিদুপাড়ার এক শিক্ষক জানান, দুর্গম এলাকার কারণে নিয়মিত যাতায়াত করা কঠিন হলেও তিনি বদলির চেষ্টা করছেন।

এদিকে আরেক শিক্ষকের বিরুদ্ধে অনলাইন গেম ও অনিয়মে জড়িত থাকার অভিযোগও উঠেছে সহকর্মীদের পক্ষ থেকে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অব্যবস্থাপনা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, অনুপস্থিতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে বেতন স্থগিত বা ফেরতের ব্যবস্থাও করা হবে।

আরো পড়ুন...  কালিহাতী বাসস্ট্যান্ডে ওসির শৃঙ্খলা রক্ষার প্রশংসনীয় উদ্যোগ

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, ইতোমধ্যে কয়েকটি বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন অভিযোগগুলো তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১০

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১২

কারবালার হৃদয়বিদারক ইতিহাস ও শিক্ষা

১৩

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৪

পঞ্চগড়ে শালবাহান হাটে মরিচ সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে কৃষকরা

১৫

মৌলভীবাজারে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক-বাস জব্দ, গ্রেপ্তার ৮

১৬

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০