মোঃ শরিফুল ইসলাম (শ্যামনগর) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত জনসভা ও পরবর্তী গণমিছিলের মধ্য দিয়ে এ প্রচারণার সূচনা হয়।

নির্ধারিত সময়ে কেন্দ্রীয় ঈদগা ময়দানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে প্রার্থী গাজী নজরুল ইসলামের নেতৃত্বে একটি গণমিছিল শুরু হয়, যা শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। গণমিছিলে অংশগ্রহণকারীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ ও অধ্যক্ষ ফজলুল হক।

এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল এবং খেলাফত মজলিস (মামুনুল হক) সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শ্যামনগর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  শ্যামনগরে ধানের শীষ–দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের শিকার। উপকূলীয় এলাকা শ্যামনগর বারবার অবহেলিত হয়েছে এবং এখানকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। এ জন্য আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ঘোষিত কর্মসূচির আলোকে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, একটি স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে এবং আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও শিল্প খাতে অতিরিক্ত কর বাড়ানো হবে না। ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবক ও কৃষকদের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে। ষাটোর্ধ্ব নাগরিক ও পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশের ৬৪টি জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন...  শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান

বক্তব্যের শেষাংশে গাজী নজরুল ইসলাম দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী শ্যামনগর গড়তে আগামী নির্বাচনে জামায়াত ইসলামসহ ১০ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১০ তারিখ পর্যন্ত শ্যামনগরের প্রতিটি পথে ও প্রান্তরে সাধারণ মানুষের দোরগোড়ায় এই বার্তা পৌঁছে দেওয়া হবে। শেষে তিনি শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করায় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০