মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের নূরনগরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

শ্যামনগরের নূরনগরে মজিদ হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি | ছবি: দৈনিক ইতিহাস
শ্যামনগরের নূরনগরে মজিদ হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি | ছবি: দৈনিক ইতিহাস

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে মজিদ হোসেনের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ৫টার দিকে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাবিদখালী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে বসতঘর থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে গেলে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

তারা আরও জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসলেও ততক্ষণে আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে অসহায় পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ ঘটনায় এলাকায় শোক ও সহানুভূতির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্যামনগরে গাজী নজরুলের জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০