হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ডাকাতদের কবল থেকে ৬ জেলে উদ্ধার

বাগেরহাটের মোংলা উপকূলসংলগ্ন সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ‘নানা ভাই’ ডাকাত বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভোরে পরিচালিত এ অভিযানে জেলেদের উদ্ধার করা হলেও ডাকাতদের আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৭ মার্চ শনিবার সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৬ জেলে ‘নানা ভাই’ বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হন। পরে ডাকাতরা তাদের জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।

ঘটনার ১০ দিন পর ভুক্তভোগী এক জেলের ভাই মো. কবির কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি জানালে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডাকাতদের আস্তানা থেকে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন...  সম্পদ নিয়ে দ্বন্দ্বে ৩০ ঘণ্টা দাফন বিলম্ব

উদ্ধারকৃত জেলেদের মধ্যে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। এছাড়া রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

বর্তমানে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১০

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১১

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১২

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৩

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৪

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৫

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৬

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৭

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৮

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৯

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

২০