প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ (নোয়াখালী):
৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নোয়াখালীর হাতিয়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর অনির্বাণ ওরফে স্বর্ণ (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত অনির্বাণ আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার মা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের পেশাগত প্রশিক্ষণের কারণে অনির্বাণ তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করত।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়রা অনির্বাণকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুকুরের তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন...  স্বপ্নভরা চোখে প্রবাসে, নিথর দেহে ফিরছেন আবু মুসা — শরণখোলায় শোকের মাতম

মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, স্কুলছাত্রের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০