মো:শাহীন হাওলাদার, বিশেষ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্নভরা চোখে প্রবাসে, নিথর দেহে ফিরছেন আবু মুসা — শরণখোলায় শোকের মাতম

জীবিকার তাগিদে পরিবারের স্বচ্ছলতার আশায় বিদেশে পাড়ি দিয়েছিলেন শরণখোলার যুবক আবু মুসা তালুকদার। কিন্তু স্বপ্নের সেই প্রবাস জীবনই হয়ে উঠল তার শেষ যাত্রা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে নিথর দেহে ফিরছেন তিনি মায়ের বুকে।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের বাসিন্দা আবু মুসা তালুকদার (প্রায় ৩০) মাত্র তিন মাস আগে সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। পরিবারের আর্থিক সংকট দূর করা, ছোট সন্তানের ভবিষ্যৎ গড়া এবং বৃদ্ধ মা-বাবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়েই তিনি বিদেশে পাড়ি জমান। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।

গতকাল রাতে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু মুসা নিহত হন। তার সঙ্গে থাকা সহকর্মীরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। গভীর রাতে মৃত্যুর খবরটি গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। মুহূর্তেই কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজৈর গ্রামের পরিবেশ।

পরিবার সূত্রে জানা যায়, আবু মুসার তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বাবার স্নেহ-ভালবাসায় বড় হওয়ার আগেই তাকে হারাতে হলো শিশুটিকে। অবুঝ সন্তানটি এখনও বুঝতে পারেনি, তার বাবা আর কখনও ঘরে ফিরবেন না। যে বাবার ফেরার আশায় প্রতিদিন অপেক্ষায় থাকত ছোট্ট দুটি চোখ, সেই বাবা এখন নিথর দেহে দেশে ফিরবেন—এ বাস্তবতা মেনে নিতে পারছে না কেউই।

আরো পড়ুন...  “আমি সবার এমপি”—শরণখোলায় অধ্যক্ষ আব্দুল আলিম

নিহতের মা-বাবা সন্তানের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ। স্বজনরা জানান, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আবু মুসা। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিবেশীরা জানান, তিনি অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকেই বিদেশে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না জীবিত অবস্থায়।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারটির আর্থিক সহায়তা এবং সরকারি সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে।

প্রবাস জীবনের কঠিন বাস্তবতা ও ঝুঁকির আরেকটি নির্মম উদাহরণ হয়ে রইল আবু মুসা তালুকদারের মৃত্যু। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ পুরো শরণখোলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০