শরণখোলা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরণখোলায় সম্প্রীতির বার্তা ছড়াতে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে বাগেরহাটের শরণখোলায় অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতির অলিম্পিয়াড” শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (১৯ মে) শরণখোলা উপজেলার রায়েন্দা, খোন্তাকাটা, ধানসাগর ও সাউথখালী (আরকেডিএস) সম্মিলিত বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে শরণখোলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।

প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণির প্রায় ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। শান্তি, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও নাগরিক দায়বদ্ধতাবিষয়ক প্রশ্ন নিয়ে এমসিকিউ পদ্ধতিতে কুইজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর “মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)” প্রকল্প, যা এফসিডিও’র অর্থায়নে পরিচালিত।

প্রতিযোগিতায় নবম শ্রেণির ফারিয়া মোর্শেদ প্রথম, সুষ্মিতা কর্মকার দ্বিতীয় এবং আফরা ইবনাথ তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পিএফজি অ্যাম্বাসেডর সাবেরা ঝর্ণা বলেন, তরুণদের মধ্যে সহনশীলতা, ইতিবাচক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, “শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্প্রীতিমূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়।”

আরো পড়ুন...  শরণখোলায় খাল ভরাটে তীব্র পানি সংকট

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য কাইউম হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০