মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
৫ এপ্রিল ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারুনুর রশীদকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় উন্নয়ন, বিশেষ করে পানি ব্যবস্থাপনার উন্নয়নে তার ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ ফজলে রাব্বি রেনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুনুর রশীদ বলেন, পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, কৃষিনির্ভর এ অঞ্চলের উন্নয়নে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই খাতের উন্নয়নে সরকারি ও স্থানীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

আরো পড়ুন...  বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কমিটি ঘোষণা

তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। এ ক্ষেত্রে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি দীর্ঘদিন ধরে এলাকায় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে কাজ করে আসছে। নবনিযুক্ত প্রশাসকের দিকনির্দেশনা ও সহায়তায় এ কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত থেকে সংবর্ধিত অতিথির প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে আরও সমন্বয় ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০