উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি (নড়াইল)-
১০ জানুয়ারি ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অতি শীত ও কুয়াশায় নড়াইলের মধুচাষিরা লোকসানের মুখে

অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে নড়াইলে মধু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র ঠান্ডায় দিনের বেলাতেও মৌমাছি বাক্স থেকে বের হতে না পারায় মধু সংগ্রহ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন জেলার মধুচাষিরা।

গত কয়েক দিন ধরে নড়াইলে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা জনজীবনের পাশাপাশি কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলছে। মধুচাষিরা জানান, মৌমাছিরা বাইরে গিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করতে না পেরে আগে থেকে জমিয়ে রাখা মধুই খেয়ে ফেলছে। ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ক্ষতির পরিমাণও বাড়ছে।

সরেজমিনে নড়াইল সদর উপজেলার বিভিন্ন বিল এলাকায় গিয়ে দেখা যায়, সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য শত শত মৌবাক্স স্থাপন করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে বাক্সগুলোর বাইরে মৌমাছির উপস্থিতি খুবই কম।

মধুচাষি মো. শম্পি সরদার বলেন, “সারাদিন কুয়াশা থাকায় মৌমাছি বাক্স থেকে বের হচ্ছে না। ভালো মধু সংগ্রহের জন্য দিনে রোদ ও রাতে কুয়াশার সমন্বয় দরকার। সাধারণত এই পরিবেশ থাকলেই মধু উৎপাদন বেশি হয়।”

আরো পড়ুন...  রাজশাহীর সাবেক মেয়রের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

আরেক মধুচাষি মো. শহিদুল ইসলাম জানান, “বৈরী আবহাওয়ার কারণে এ বছর মধু উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হওয়ার আশঙ্কা রয়েছে। সামনে আবহাওয়া অনুকূলে না এলে সংকট আরও বাড়বে।”

খামারি মো. ইনামুল হক বলেন, “ঘন কুয়াশার কারণে মৌমাছি অলস হয়ে বাক্সেই বসে থাকে। বের হলেও সংখ্যা খুব কম। ফলে বেঁচে থাকার জন্য মৌমাছিরা জমা মধু খেয়ে ফেলছে। অতিরিক্ত ঠান্ডায় অনেক মৌমাছি মারা যাচ্ছে, যা আমাদের জন্য বড় ক্ষতি।”

এ বিষয়ে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. —— বলেন, “প্রতিকূল আবহাওয়ার কারণে মধু উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা আশা করছি চলতি মৌসুমে জেলায় প্রায় ১০ মেট্রিক টন বা তার বেশি মধু উৎপাদন সম্ভব হবে। চাষিদের খাঁটি মধু উৎপাদনে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০