মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১৩ জানুয়ারি ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীর সাবেক মেয়রের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার ও দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামান-এর নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) সিআইডি পুলিশ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগ-এর পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান আবেদন করেন। আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তাঁর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢাকা ও অন্যান্য স্থানের ব্যাংক হিসাবগুলিতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন, অর্থ পাচার এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আবেদনের প্রাথমিক তথ্য অনুযায়ী, খায়রুজ্জামান লিটন তাঁর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অপরাধ থেকে প্রাপ্ত অর্থ ব্যাংক হিসাব স্থানান্তর, সম্পদ অর্জন ও বিলাসবহুল ব্যবহারে ব্যবহার করেছেন। মামলার অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান।

সিআইডি জানায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে অপরাধলব্ধ অর্থ উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করতে না পারে, সেজন্য সব সংশ্লিষ্ট ব্যাংক হিসাব স্থগিত করার প্রয়োজন দেখা দিয়েছে।

আরো পড়ুন...  বিয়ের ফাঁদে নারীকে গণধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা

এ ঘটনায় প্রাথমিকভাবে আদালত ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছেন, যা তদন্ত চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

এই পদক্ষেপটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২ (শ) ধারা অনুযায়ী নেওয়া হয়েছে। সিআইডি সূত্র জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী আগামী দিনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১০

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১১

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১২

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৩

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৪

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৫

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৬

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৭

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৮

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৯

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০