প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের ফাঁদে নারীকে গণধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে স্বামী পরিত্যক্তা এক নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা। তার তিনটি পূর্ববিবাহ ছিল; প্রথম সংসার ১৮ বছর, দ্বিতীয়টি ৩ বছর এবং সর্বশেষ বিবাহ প্রায় এক বছর স্থায়ী হয়। বর্তমানে তিনি পুনরায় বিয়ে করার প্রক্রিয়ায় ছিলেন।

ঘটনার বর্ণনা অনুযায়ী, নারী পরিচিত এক ব্যক্তির মাধ্যমে নতুন পাত্রের ব্যবস্থা করেন। পরে ওই ব্যক্তি মোবাইলের মাধ্যমে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেখা করার প্রস্তাব দেন এবং খালার বাসায় নিয়ে যাওয়ার কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকায় একটি তরমুজ খেতের টংঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও দুজনের সঙ্গে মিলিত হয়ে তিনজন মিলে তাকে আটকে রেখে গণধর্ষণ করে।

আরো পড়ুন...  খাগড়াছড়ি-২৯৮ আসনে নুর ইসলামের ইশতেহার ঘোষণা

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, বাকি দুইজনের শনাক্তকরণে অভিযান চলছে।

ওসি আরও বলেন, নির্যাতিত নারীকে ডাক্তারি পরীক্ষা জন্য বৃহস্পতিবার সকালেই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০