মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি
৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

কুষ্টিয়ার ভেড়ামারায় বৈধভাবে ইজারা পাওয়া পশ্চিম বাহিরচর ও চর রূপপুর মৌজার তরিয়ামহল হঠাৎ বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ইজারাদার, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় কুষ্টিয়া–পাবনা মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করেন তরিয়ামহলের ইজারাদার, দীর্ঘদিনের বালি ব্যবসায়ী, নৌকার মাঝি ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন মেসার্স অনু ট্রেডার্সের স্বত্বাধিকারী ও তরিয়ামহলের ইজারাদার মো. শফিকুল ইসলাম ডাবলু। তিনি বলেন, জেলা প্রশাসক (রাজস্ব) কর্তৃক সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে ইজারা পাওয়া সত্ত্বেও কোনো নোটিশ ছাড়াই হঠাৎ তরিয়ামহল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাজারো শ্রমিকের জীবিকা সংকটে পড়েছে।

তিনি আরও দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং অবৈধ বালি উত্তোলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং অবৈধ কার্যক্রম বন্ধে তারা প্রশাসনকে বারবার অবহিত করেছেন।

ইজারাদারের অভিযোগ, ভেড়ামারা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে বালি এনে নির্ধারিত স্থানে রেখে ব্যবসা পরিচালনা করা হয়, নদীর তলদেশ থেকে বালি উত্তোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

আরো পড়ুন...  কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক ও নৌকার মাঝিরা দ্রুত তরিয়ামহল পুনরায় চালুর দাবি জানান। তারা বলেন, কার্যক্রম বন্ধ থাকায় শত শত পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইজারাদার ও শ্রমিকরা কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১০

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১১

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১২

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৩

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৪

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৫

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৬

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৭

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৮

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৯

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০