মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের কেন্দ্র গড়ার অঙ্গীকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় জেলার তিনটি আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে ওঠে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই থামানো যাবে না। দাঁড়িপাল্লা আজ আর শুধু একটি প্রতীক নয়; এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি।”

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে উত্তরবঙ্গের সম্ভাবনা তুলে ধরে বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করবে। আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে আধুনিক হিমাগার স্থাপন, সারা বছর আম সংরক্ষণ এবং প্রসেসিংয়ের ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও চাঁপাইনবাবগঞ্জের আমের পরিচিতি বাড়ানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  পরাজয়ের পরও সৌহার্দ্যের নজির রাজশাহী-৬ এ

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণ দুটি গুরুত্বপূর্ণ ভোট দেবে। একটি ভোটের মাধ্যমে পুরোনো ব্যর্থ ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখানো হবে, আরেকটি ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে ‘হ্যাঁ’ ভোট।” প্রশাসন ও সামরিক বাহিনীর উদ্দেশে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দেওয়া হবে, কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেওয়া হবে না। দেশকে নিয়ে যেকোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ জাগরণে ব্যর্থ হবে বলেও তিনি মন্তব্য করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর এবং জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও জনসভায় বক্তব্য রাখেন। তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান।

আরো পড়ুন...  পীরগঞ্জে নিরাপদ সবজি উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার গঠন করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। সরকার গঠন করতে পারলে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সকল নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তারা।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়, যা নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০