শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)-
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার | প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঝুলন্ত অবস্থায় কবরী বেগম (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কবরী বেগম ওই এলাকার কাবেল উদ্দিনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর কবরী বেগমের একটি পুত্রসন্তান জন্ম হয়। পরবর্তীতে স্বামীর সঙ্গে তার দাম্পত্য জীবনে ভাঙন ধরে এবং বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। পারিবারিক ও মানসিক নানা দুশ্চিন্তার কারণে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় নিজ ঘরের ভেতরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হয়।

সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

আরো পড়ুন...  গোদাগাড়ীতে বিপুল গানপাউডার উদ্ধার

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০