মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে বিপুল গানপাউডার উদ্ধার

গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩৯০ গ্রাম গানপাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব-৫। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ উপাদান জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির সিপিএসসি (ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি) শাখার একটি গোয়েন্দা দল তথ্য পায় যে, উপজেলার দেওপাড়া ইউনিয়নের তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে আশপাশের এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ পদার্থ এবং আলাদা নীল পলিথিনে রাখা ভাঙা কাঁচের গুড়া পাওয়া যায়।

ঘটনাস্থলেই ওজন করে গানপাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম নিশ্চিত করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানান, এ ধরনের উপাদান সাধারণত শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে কাঁচের গুড়া বিস্ফোরণের সময় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা বাড়াতে ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

উদ্ধারকৃত আলামত বিধি অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) মূলে বিষয়টি গোদাগাড়ী থানা-তে নথিভুক্ত করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তারা কোথা থেকে এসব বিস্ফোরকসদৃশ উপাদান সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকির ইঙ্গিত বহন করে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০