মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
১৩ এপ্রিল ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন রশীদ এবং সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সমাজে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে সঠিকভাবে তুলে ধরেন। নবগঠিত এই আহ্বায়ক কমিটি তাদের দায়িত্ব পালনের মাধ্যমে সাংবাদিকতার মান আরও উন্নত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা মনে করেন, এ ধরনের সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, নৈতিকতা বজায় রাখা এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সময়ে তথ্যের সঠিকতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। নতুন আহ্বায়ক কমিটি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।

আরো পড়ুন...  গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এ সময় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আহ্বায়ক কমিটির সকল সদস্যের সার্বিক সফলতা কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে গঠনমূলক, দায়িত্বশীল ও উন্নয়নমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতাদের মধ্যে আরও ছিলেন— মোঃ জয়নুর আহমেদ, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ বুরহান উদ্দিন, সৈয়দ আওলাদ আলী, মোঃ আশরাফুল হক, মোঃ হারুন মিয়া, আলমগীর, মোঃ নেওয়াজ মিয়া, হেলিম উদ্দিন, মল্লিক আবিদ আহমদ, রুসেল আহমদ, সাইফুল ইসলাম জাবেদ, জুনেদ আহমেদ, মোঃ আব্দুল মানিক, মাছুম আহমদ, মোঃ শিপু খান, ফারুক আহমদ জিতু, জবেল মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ সুহেল মিয়া, লুৎফুর রহমান শিপু, কয়েছ আহমদ, মোঃ মহিবুর রহমান, নূর আলম, হাবিবুর রহমান শেবলু, মোঃ আতিকুর রহমান লিটন, রুহেল আহমদ, শামিম আহমেদসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ শুভেচ্ছা বার্তা ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Brazil vs Panama 🔴LIVE🔴

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

১০

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১১

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১২

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৩

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৪

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৫

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৬

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৭

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৮

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৯

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

২০