মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২৯ মে ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ

পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ৪ হাজার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

ঈদুল আজহার দ্বিতীয় দিন, শুক্রবার (২৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে এ বৃহৎ পরিসরের মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় মোট ৬৫টি গরু কুরবানি করা হয় এবং ৪ হাজার পরিবারের প্রত্যেককে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়।

সকাল ৬টা থেকে শুরু হওয়া বিতরণ কার্যক্রম দুপুর পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশ নিয়ে গোস্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও বৃহৎ পরিসরে কুরবানির গোস্ত বিতরণের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে।

আরো পড়ুন...  বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুদান ব্যবহারে তদন্তের দাবি ড. আসিফ মিজানের

গোস্ত পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ঈদের আনন্দে সামিল হতে পেরে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। তারা ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০