হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে মাঠে নামে উপজেলা প্রশাসন। অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার উপজেলার মিষ্টিপট্টি চৌরাস্তা এলাকায় গফরগাঁও ও ভালুকা সড়কে চলাচলকারী সিএনজিগুলোর বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং চালকদের সতর্ক করেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় হস্তান্তর করা হয়। একইসঙ্গে ঈদ মৌসুমে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় না করতে চালকদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের দোকানেও তদারকি চালানো হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি, ভোক্তা অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা—এসব বিষয়ও পর্যবেক্ষণ করা হয়। অভিযানে হোসেনপুর থানা পুলিশ, পৌর প্রশাসনিক সহায়তা কমিটির সদস্য এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, ঈদের সময় প্রশাসনের এমন অভিযান সাধারণ যাত্রী ও ক্রেতাদের স্বস্তি দেবে এবং বাজার ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে এবং বাজার পরিস্থিতিও নজরদারিতে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১০

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১১

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৩

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

১৫

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

১৬

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

১৭

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

১৮

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

১৯

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

২০