আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
৩০ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

ঈদুল আযহার তৃতীয় দিনেও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে। সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডে আর্তমানবতার সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠিত এই সংগঠনটি এবারও অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে।

ট্রাস্টের উদ্যোগে পূর্ব চান্দশির কাপন, যাহারগাঁও, সত্তিশ, উত্তর ও দক্ষিণ নোয়াগাঁও, দূর্যা এবং কাফন এলাকার প্রায় ৭০০টি অসচ্ছল পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মাংস বিতরণ সম্পন্ন হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্রাস্টি নিজাম উদ্দিন, মুজিব আহমদ মনির, ফারুক মিয়া, সাদেক মিয়া, সুফি মিয়া, সায়েফ আহমেদ শায়েখ এবং শামসুল ইসলাম মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্বেচ্ছাসেবক শাহিন মিয়া, ইমরান আমিন, রুমান আমিন, জাকির আহমদ, এমদাদ আহমেদ, সুজন ইফতেখার, জাবেদ, নাঈম, কাউসার, আনজুর খানসহ অনেকে দায়িত্বশীলভাবে পুরো কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।

ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের কল্যাণে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এলাকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে আরও বড় পরিসরে দাঁড়ানো সম্ভব হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাকড়া শিকার, চারজন আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০