আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসেবার অঙ্গীকার ব্যক্ত করে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৫নং কেওয়ারজোড় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোছা. আখিনুর আক্তার স্বর্ণা।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, তিনি কেওয়ারজোড় ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নিজেকে নিবেদিত রাখতে চান। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।
আখিনুর আক্তার স্বর্ণা জানান, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করছেন। ভবিষ্যতে সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিস্তৃতভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি কেওয়ারজোড় ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি তার স্লোগান “সেবাই আমার লক্ষ্য” পুনর্ব্যক্ত করে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্তব্য করুন