মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর আমীরের ৫ ফেব্রুয়ারির নির্বাচনী জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমানের আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সামনে রেখে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নেতৃবৃন্দ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা বলেন, আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সরকার গঠন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, আইনজীবী, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
আরো পড়ুন...  দিনমজুরের ফসল কেটে নেওয়ার অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১১

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১২

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৩

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৪

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৫

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

১৬

মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

১৭

রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ

১৮

ডেঙ্গু ঠেকাতে তেতুলিয়ায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ

১৯

জগন্নাথপুরে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি; থানায় অভিযোগ

২০