মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
অবৈধ বাঁধ ও হামলার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ভাতিয়া জোরপূর্বক দখল ও অবৈধ বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইজারা পাওয়া মৎস্যজীবীরা। পাশাপাশি প্রায় ২ হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।

শনিবার (৬ জুন) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার কর্নখালী ব্রিজ চত্বরে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন ভুক্তভোগী মৎস্যজীবীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী বিল ভাতিয়ার ইজারা পেয়েছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। তবে সমিতির সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একটি চক্র জোরপূর্বক বিল দখল করে নেয়। ফলে দীর্ঘদিন ধরে মাছ আহরণ করতে পারছেন না প্রকৃত ইজারাদাররা।

অভিযোগে আরও বলা হয়, কলমুগাড়া এলাকায় খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এতে শুধু মাছচাষই নয়, আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিও হুমকির মুখে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কালামের নেতৃত্বে এ দখল ও হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। তাদের দাবি, দখলদারদের কারণে জেলেরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরো পড়ুন...  সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

বক্তারা আরও বলেন, যুগ যুগ ধরে জেলে সম্প্রদায় এই বিলের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমানে দখলদারদের কারণে মাছ আহরণ বন্ধ হয়ে গেছে। এমনকি অস্ত্র প্রদর্শন করে হামলা ও মারধরের অভিযোগও তোলা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, সদস্য জিন্নুর আলী, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকসহ অনেকে।

এসময় স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দ্রুত অবৈধ দখল ও বাঁধ অপসারণ করে সুষ্ঠু সমাধানের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০