জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন কাঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মো. সাইদুর রহমান, জামায়াত নেতা মাওলানা মোস্তাজাবুর রহমান, মাওলানা মো. নাসির উদ্দিন এবং মাস্টার মো. শাকির হোসেন।
বক্তারা বলেন, জনগণের উত্থাপিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। এছাড়া বক্তব্যে তারা বলেন, “জুলাই সনদসহ উত্থাপিত দাবি-দাওয়া অবিলম্বে বাস্তবায়ন করা না হলে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।”
মন্তব্য করুন