পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পটিয়া পৌরসভা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে পটিয়া হাসপাতাল সংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

এ সময় বক্তব্য দেন পটিয়া পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, এলডিপি নেতা খোরশেদ আলম, কানুন রশিদ, নুরুল আমিন, আবদুল করিম, ওয়াসিম, মোহাম্মদ সাইফুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের গণআন্দোলনে মানুষের আত্মত্যাগ, সাহস এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য মানুষের ত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

১১

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

১২

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১৩

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১৪

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৬

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

১৮

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

১৯

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

২০