কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিকল ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত হেলপার; আহত চালক

বিকল ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত হেলপার; আহত চালক
বিকল ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত হেলপার; আহত চালক

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।

রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাওয়ার পথে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এসে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ট্রাকটির পাতি ভেঙে যাওয়ায় সেটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার মেরামতের কাজ শুরু করেন।

এ সময় বগুড়ার দিকে যাচ্ছিল গ্যাস সিলিন্ডারবোঝাই একটি দ্রুতগতির ট্রাক। গভীর রাত ও অন্ধকারের মধ্যে চালক সামনে বিকল হয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকটির সহকারী আপন চন্দ্র দাস ক্যাবিনের ভেতরে ছিলেন। প্রচণ্ড ধাক্কায় তিনি ক্যাবিনে আটকা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস।

আরো পড়ুন...  দিনাজপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিন কেটে ভেতর থেকে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করেন। একইসঙ্গে আহত চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, মহাসড়কে বিকল হয়ে থাকা যানবাহনের পাশে কোনো ধরনের সতর্ক সংকেত বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। গভীর রাতে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে ঝুঁকি আরও বেড়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১০

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১১

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১২

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৩

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৪

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৫

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৬

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

১৭

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৮

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১৯

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

২০