আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
২৮ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে অর্ধশতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর লোগাং জোন (৩ বিজিবি)।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় ৩ বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় অসহায় নারীরা। উপকারভোগী শাহেদা ও আছিয়া বেগম বলেন, অভাবের কারণে ঈদ উপলক্ষে পরিবারের জন্য ভালো কিছু কিনতে পারেননি। বিজিবির দেওয়া উপহার পেয়ে তারা এবার ঈদের দিন ভালো খাবারের ব্যবস্থা করতে পারবেন।

এসময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় মানুষের কল্যাণেও বিজিবি কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি উপকারভোগীদের ঈদের দিন কোরবানির গোস্ত নেওয়ারও আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম, সহকারী পরিচালক মো. আব্দুল মতিন এবং সুবেদার মেজর মো. মোকলেছুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box
আরো পড়ুন...  টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১০

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১১

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১২

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৩

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৪

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৫

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৬

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

১৭

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৮

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১৯

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

২০