গৌরাঙ্গ বিশ্বাস, ময়মনসিংহ
২৮ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে তামাকবিরোধী সেমিনার-২০২৬: তামাকের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা

ময়মনসিংহ বিভাগে তামাকের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিভাগীয় পর্যায়ের তামাকবিরোধী সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়–এর উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারাহ্ শাম্মী, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, রেঞ্জ ডিআইজির প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। এতে তামাক ও তামাকজাত দ্রব্য—সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরা হয়।

প্রেজেন্টেশনে বলা হয়, তামাকজাত পণ্যে প্রায় সাত হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক রয়েছে, যা মানবদেহের শ্বাসতন্ত্র, হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্রসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করে। বিশেষ করে নিকোটিন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটিয়ে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে এটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বক্তারা জানান, পরোক্ষ ধূমপান গর্ভবতী নারী ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। একই সঙ্গে পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ এবং আইন অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে জামায়াতের কর্মশালা ও ইফতার

আলোচনায় আরও উঠে আসে, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনায় তামাক চাষের কারণে কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে। কীটনাশক ও রাসায়নিকের প্রভাবে জলজ প্রাণী ও মানবস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

বক্তারা তামাককে শুধু স্বাস্থ্য নয়, পরিবেশ ও অর্থনীতির জন্যও হুমকি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সামাজিক ভুল ধারণা—যেমন ধূমপানকে ‘স্টাইল’ মনে করা—থেকে বের হয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী বলেন, তামাকের ক্ষতি থেকে কেউই মুক্ত নয়। তাই পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তামাক উৎপাদন ও ব্যবহার হঠাৎ বন্ধ করা সম্ভব না হলেও ধীরে ধীরে বিকল্প কৃষি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

১০

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

১১

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

১২

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

১৩

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

১৪

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

১৫

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১৭

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১৯

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

২০